শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

দায়িত্ব পেলে ২ মাসে সব বদলে দিতাম: সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দায়িত্ব পেলে ২ মাসে সব বদলে দিতাম: সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াবে আর মাত্র একদিন পর। নানান বিতর্ক আর সঙ্কট সাথে নিয়ে আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে বিপিএল।

দিনে দিনে যেন আধুনিক ক্রিকেটের সাথে পিছিয়ে পড়ছে এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে দায়িত্ব পেলে এই সবই বদলে দিতেন, ঢেলে সাজাতেন বিপিএলকে- এমনটাই দাবি করেছেন সাকিব আল হাসান।

আজ বুধবার শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত গালফ ওয়েলসের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। এর আগে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে এই ভূমিকায় দেখা গিয়েছিল।

এই দায়িত্ব পালনকালে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন?

জবাবে সাকিব আল হাসান খুলে দেন তার স্বপ্নের দ্বার। নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বিপিএলে পরিবর্তন আনতে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’

দায়িত্ব পেলে কী কী কাজ করতেন সাকিব আল হাসান তারও একটা উদাহরণ দেখিয়েছেন। বলেন, ‘এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনলজি থাকবে। ডিআরএস থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’