শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

দাবি না মানলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ ঘোষণা শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাবি না মানলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ ঘোষণা শিক্ষকদের

শিক্ষকদের দাবি মেনে আজকের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া না হলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এ ঘোষণা দিয়ে প্রায় ৩ ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে স্কুল–কলেজের পাশাপাশি আগামীকাল সারা দেশের সব মাদরাসার ক্লাস–পরীক্ষাও বন্ধ থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার আগে তারা শাহবাগ ছেড়ে যান। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ মোড়ে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমরা বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছি। আমরা প্রশাসনের সঙ্গে হাতাহাতি করব না। এই আন্দোলনের সঙ্গে আমাদের আবেগ, শ্রম, ঘাম জড়িত। আমাদের যৌক্তিক আন্দোলন নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না। আমরা প্রশাসনকে সহযোগিতা করেই আমাদের আন্দোলন সফল করব।

এর আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ ব্লকেড করেন এমপিওভুক্ত শিক্ষকরা।