শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিলো জ্যোতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিলো জ্যোতিরা

নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ব্যাট হাতে শুরুটা বেশ সাবধানি করেন ফারজানা হক ও রুবাইয়া হায়দার। পাওয়ার প্লের প্রথম দশ ওভারে তারা তুলেছে মাত্র ২৮ রান। এরপর উদ্বোধনী জুটিতে ৫৩ রান গড়ার পরই হয় ছন্দপতন। ২৫ রান করে সাজঘরে ফেরেন রুবাইয়া। ৩০ রান করেন ফারজানা। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৩২ রান। একপাশ আগলে নিজের অর্ধশত পূরণ করে আউট হন শারমিন আক্তার।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ৫১ রানে ভর করে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাঘিনীরা।

এর আগে, পাকিস্তানকে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে তারা।