শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

থিসারার শতকের পরও খুলনার কাছে ঢাকা’র হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
থিসারার শতকের পরও খুলনার কাছে ঢাকা’র হার

বিপিএলে টানা তিন ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটাল। থিসারা পেরেরার শতরানের ইনিংসও পারেনি স্বাগিতকদের জেতাতে। ঢাকা পর্বের শেষ ম্যাচে, খুলনা টাইগার্সদের কাছে তাদের পরাজয় ২০ রানের ব্যবধানে।

মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে, টস হেরে আগে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। উদ্ধোধনী জুটিতে ৪৯ রান জমা করে তারা।

এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের টপ–অর্ডার। একশ‘র আগেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে মেহেদী হাসান মিরাজের দল। শেষ পর্যন্ত আবু হায়দার রনির আট বলে ২১ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে, ৮ উইকেটে ১৭৩ রানের স্কোর পায় খুলনা।

জবাবে, ৪১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটাল। সপ্তম উইকেটে থিসার পেরেরা–চতুরঙ্গ ডি সিলভা‘র ১১২ রানের অপরাজিত জুটিতে, জয়ের স্বপ্ন দেখতে থাকে স্বাগতিকরা। পেরেরা সেঞ্চুরি হাঁকালেও জেতাতে পারেননি দলকে। ৬ উইকেটে ১৫৩ রানে থামে তাদের ইনিংস।

হাসিব/আল