শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

তৃতীয় স্তরে নেমে গেল হামজার ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তৃতীয় স্তরে নেমে গেল হামজার ক্লাব
হামজা চৌধুরী

ইতিহাসের অন্যতম হতাশাজনক মুহূর্তের মুখোমুখি হলো লেস্টার সিটি। মঙ্গলবার (২২ এপ্রিল) হাল সিটির বিপক্ষে ২–২ গোলে ড্র করে আনুষ্ঠানিকভাবে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল। মাত্র ১০ বছর আগে যারা প্রিমিয়ার লিগ জিতেছিল, সেই ক্লাব এখন টানা দুইবার অবনমনের তিক্ত অভিজ্ঞতা পেল।

ধারাবাহিক অবনমনে তৃতীয় স্তরে নেমে গেলো হামজা চৌধুরীর লেস্টার সিটি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে ৪৪ ম্যাচে জয় পেয়েছে ১১টি, হেরেছে ১৮টি। ফলে ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে আছে ২৩ নম্বরে।

আসরে সবশেষ ম্যাচে মঙ্গলবার রাতে তাদের সামনে আশা বাঁচিয়ে রাখার একটা সুযোগ ছিলো। কিন্তু টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির সাথে ২–২ গোল ব্যবধানে ড্র করে তারা। হাল সিটির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে বদলি নেমে এক মিনিট খেলার সুযোগ পান ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা।

২০১৬ সালে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলো লেস্টার। দিনের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৫–১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করেছে কভেন্ট্রি সিটি। তাতে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা পুরোপুরি নিশ্চিত তাদের।