শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্কে ১০ দিন পর দুই শিশুসহ মা জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরস্কে ১০ দিন পর দুই শিশুসহ মা জীবিত উদ্ধার
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে দুই সন্তানসহ এক মাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার দুই সন্তান ও মাকে উদ্ধার করা হয়েছে আন্তাকিয়া শহর থেকে। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর পরবর্তী আফটারশকে শহরটির অনেক ভবন ধসে পড়ে।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধারকৃত ওই মায়ের নাম এলা। আর তার দুই সন্তানের নাম মিসাম এবং আলী। ভূমিকম্প আঘাত হানার প্রায় ১০ দিন পর তাদের নিজ অ্যাপার্টমেন্টের নিচ থেকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার তুরস্কের কাহরামানমারাস নামক শহর থেকে ২২২ ঘণ্টা পর ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়। ওই একই শহর থেকে পরবর্তীতে ৭৪ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় পাওয়া যায়।

এক সপ্তাহের বেশি সময় পার হওয়ার পরও তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত ঘর-বাড়ির নিচ থেকে জীবিত ও মৃতদের উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশ দুটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৮ জনে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত ৩৫ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিরিয়ার সরকার এবং জাতিসংঘের দেয়া তথ্য বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।