শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

তিনে আর দেখা যাবে না সাকিবকে: তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তিনে আর দেখা যাবে না সাকিবকে: তামিম
সাকিব আল হাসান

তিন নম্বর পজিশনে নিয়ে সবসময় ধোঁয়াশা থেকে যায়। কে ব্যাট করবেন এই পজিশনে এমন একটা প্রশ্ন বার বার উঠে। কিন্তু এই তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানকে নতুন করে চিনেছিল ক্রিকেট বিশ্ব। তবে ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে আর ব্যাটিং করতে দেখা যাবে না সাকিবকে, এই তথ্য জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

এই পজিশনে ব্যাটিং করতে নামলেই নিয়মিত রান পেতেন বাঁহাতি এই অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানই এই পজিশনে ব্যাট করে আসছেন। তবে চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তকে দেখা গেছে এই পজিশনে।

সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিবের ব্যাটিং পজিশন প্রসঙ্গে তামিম জানান, এখন থেকে আর তিনে ব্যাট করবেন না সাকিব। চার অথবা পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

তবে পাঁচে ব্যাটিং করেও খুব একটা খারাপ ব্যাট করেননি তারকা এই ক্রিকেটার। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ রান করলেও পরের ম্যাচে করেন ৫৮ রান। আর সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট করতে নেমে করেছেন ৭৫ রান। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেই সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

আল/দীপ্ত