শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোড থেকে শুরু হয়ে মিছিলটি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের জুয়েল ভূঁইয়া, নজরুল ইসলাম নোমানী এবং রাশেদ উল হক সরকার। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

পরে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার নেতৃত্বে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।