শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

তামিমকে নিয়ে বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তামিমকে নিয়ে বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ

 

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি কোনো দেশ। তবে এরই মধ্যে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ দলের অধিনায়কের ছবি দিয়ে একটি পোস্ট করেছে আইসিসি।

১৩তম বিশ্বকাপ সামনে রেখেই মূলত প্রচারণায় নেমেছে আইসিসি। ১০ অধিনায়কের ছবিও সেটিরই অংশ। যদিও ছবিটি ফটোশপে সম্পাদিত হয়েছে। তবে বিশ্বকাপের আগমুহূর্তে ১০ দলের প্রধান ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক ফটোশেসন করবে সংস্থাটি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে তামিমদের বিশ্বকাপ মিশন।

 

 

আল / দীপ্ত সংবাদ