শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী নিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ–পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি জানান, খবর পেয়ে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারে লিফটের ৮–এ ৮০৩ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি ওই শিক্ষার্থীর একটি ছেলের সঙ্গে প্রেম ছিল। প্রেমঘটিত কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এক

শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের মো. ফিরোজ হোসেনের মেয়ে।