ঢাকা সেনানিবাসে একটি ভবন ‌‘কারাগার’ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

রবিবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা–১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও, আজ সোমবার (১৩ অক্টোবর) তা জানানো হয়েছে।

রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসস্থ বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস‘ বিল্ডিং নং–৫৪, ঢাকা সেনানিবাস, ঢাকা–কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হইল।

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হইল এবং ইহা অবিলম্বে কার্যকর হইবে।

তবে কোনো উদ্দেশ্যে ভবনটি সাময়িক ‘কারাগার‘ হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

 

এসএ

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More