শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধীরগতি ও যানজট কাটিয়ে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার শহর বাইপাস আশেকপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, বর্তমানে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সকালে মহাসড়কে সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলের ধীরগতি দেখা দেয়।

ওসি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক থেকে দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটিকে সরিয়ে নেয়া হয়। এরপর সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে পশুবাহী ট্রাক যানজট ছাড়াই ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে।

 

এসএ/দীপ্ত সংবাদ