শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা ছাড়ে‌লেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা ছাড়ে‌লেন পা‌কিস্তানের পররাষ্ট্রস‌চিব

তিন দি‌নের সফর শে‌ষে আজ সকা‌লে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকে‌লে আমনা বালুচের ঢাকা ত‌্যাগ করার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা।

পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠ‌কে যোগ দি‌তে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। সফ‌রের দ্বিতীয় দিন বৃহস্প‌তিবার বেশ ব‌্যস্ততায় কা‌টে তার। শুরু‌তে এফওসি বৈঠ‌কে ইসলাবা‌দের নেতৃত্ব দেন বালুচ।

প্রায় ১৫ বছর পর হওয়া বৈঠ‌কে দুদেশের সম্পর্ক মজবুত করতে পাকিস্তানকে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান করতে বলেছে বাংলাদেশ। এক্ষেত্রে একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা চেয়েছে সরকার। এ ছাড়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথাও পা‌কিস্তান‌কে স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হয়।

এফওসি বৈঠ‌ক শে‌ষে বিকেলে পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন এবং প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বালুচ।

ইএ/এজে/দীপ্ত সংবাদ