শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহফুজুল হক বলেন, ‘উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে নিউ মার্কেট এলাকা ও সায়েন্স ল্যাবরেটরি ক্রসিংয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‘

ওসি আরও জানান, প্রথম দফার সংঘর্ষ সকালেই নিয়ন্ত্রণে আসে। তবে দুপুর সোয়া ১টার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের কারণে এলাকায় যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সীমিত যানবাহনের চলাচল পুনরায় শুরু হয়।