শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে
মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’–এর যাত্রাপথ আনুষ্ঠানিকভাবে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। 

রেলমন্ত্রী জানান, বিএনপি সরকারের ইশতেহার অনুযায়ী রেল খাতকে ঢেলে সাজানো হচ্ছে। এরইমধ্যে রেল বহরে ২০০টি কোচ যুক্ত হয়েছে। খুব শিগগিরই আরও ২০০টি কোচ আসবে।’

বাংলাদেশ রেলওয়ে নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। পথে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে রাত ৩টায় আবার কক্সবাজার উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।

ফিরতি পথে প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। দুই পথে যাত্রার নির্ধারিত সময় সাড়ে ৯ ঘণ্টা।

ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এবং এর বেইস স্টেশন নির্ধারণ করা হয়েছে কক্সবাজার।

বর্ধিত রুটে ‘মহানগর এক্সপ্রেস‘– বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। তবে নতুন সিদ্ধান্তে কুমিল্লা স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দুটি নন–স্টপ আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন ছাড়া মাঝের অন্য কোনো স্টেশনে থামে না।

অন্যদিকে, চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলকারী ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।