শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা অচলের হুঁশিয়ারি দিলেন ইশরাক সমর্থকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা অচলের হুঁশিয়ারি দিলেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুধবারের (২১ মে) মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছে ইশরাকপন্থিরা।

মঙ্গলবার (২০ মে) বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষে এই ঘোষণা করেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।

তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেন‘কে দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় নগর ভবনের সামনে একত্রিত হয়ে আরও কঠোরতম কর্মসূচী দেওয়া হবে। 

একইসঙ্গে ঢাকা অচলেরও হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।

এ সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী ইউনিয়ন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।