শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ম্যাচ থেকেই দলের সঙ্গে থাকবেন এই মিডফিল্ডার।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফিফার আন্তর্জাতিক বিরতির আগে। সে সময় হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড তাকে জাতীয় দলের হয়ে খেলার জন্য ছাড়তে বাধ্য ছিল না। একই সময়ে ক্লাবেরও ম্যাচ থাকায় বাংলাদেশ দলে যোগ দিতে পারেননি তিনি।

আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতি। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য ক্লাবগুলো। ফলে হামজার বাংলাদেশে আসার ক্ষেত্রে এবার আর কোনো বাধা ছিল না।

বিকেলেই বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।

এদিকে, ভুটানের বিপক্ষে জয় এবং শ্রীলঙ্কা–ভুটান ম্যাচ ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন অবস্থায় হামজাকে দলে পাওয়া দলের শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।