শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিতে রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে এ খবর নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট।

অফিসিয়াল ভেরিফাইড পেইজে শোয়েবের একটি ভিডিও পোস্ট করে ঢাকা ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন ঢাকায়।’

ঢাকায় পা রাখার পর শোয়েবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংস্থা রিমার্ক এইচবি। নতুন মৌসুমের প্রস্তুতির আগে শোয়েবের উপস্থিতি ঢাকার খেলোয়াড়দের উজ্জীবিত করবে।

১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট এবং ১৫ টি–টোয়েন্টিতে ১৯ উইকেট শিকার করেছেন ৫০ বছর বয়সী শোয়েব।