দীপ্ত নিউজ
জাতীয়

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৯ গাড়ি ডাম্পিং, জরিমানা ১১ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৯ গাড়ি ডাম্পিং, জরিমানা ১১ লাখ

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ২৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকারিং করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছে ট্রাফিক পুলিশ।