ঢাকায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জ–২ আসনের (বানিয়াচং–আজমিরীগঞ্জ) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানকে আনার জন্য ঢাকায় পুলিশের একটি দল পাঠানো হচ্ছে।

গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তিনি ২ নম্বর আসামি।

মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে ওই আসনে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More