শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতেই সাগরে ফের নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা
দীপ্ত নিউজ
খেলা

ঢাকায় এলো আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় এলো আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল
আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মেসির দেশের কাবাডি খেলোয়াড়রা।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এবার অংশ নিচ্ছে ১২টি দেশ।

প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড ও পোল্যান্ড।

এই প্রথম অংশ নেবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা। এর আগের দুই আসরে ছিল না এই তিন দেশ।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে। এ ছাড়া শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ১১ দলের মধ্যে আগামীকাল ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ডের আসার কথা।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।