শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

ঢাকায় আজ বড় দুই কনসার্ট, থাকবেন যেসব শিল্পীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় আজ বড় দুই কনসার্ট, থাকবেন যেসব শিল্পীরা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ (৫ আগস্ট) সুরের মূর্ছনায় মুখরিত হচ্ছে ঢাকা শহর।

“৩৬ জুলাই“-এর উদ্দীপনা এবং শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর দুই প্রধান ভেন্যুতে আয়োজিত হয়েছে দুটি ওপেন–এয়ার কনসার্ট।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। এই আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

এতে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।

অন্যদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

এ কনসার্টে গান পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।

আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সংগীতের মাধ্যমে মুক্তি, ঐক্য ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতেই এই দুই কনসার্টের আয়োজন করা হয়েছে।

 

এসএ