শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন— তান জিয়ান, উ জুন ও ডং হংওয়েই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ–কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

ডিবি মিরপুর বিভাগ সূত্র জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করে।

এদিন আনুমানিক বিকেল ৫টা ৩০মিনিটে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ–১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সেগুলো সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল বিক্রেতারাও জড়িত। তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।