শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বেসিস সফট এক্সপো-২০২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বেসিস সফট এক্সপো-২০২৩
ঢাকায় অনুষ্টিত হয়েছে বেসিস সফট এক্সপো-২০২৩

ঢাকায় জমে উঠেছে বেসিস সফট এক্সপো–২০২৩। এই আয়োজনের দ্বিতীয় দিন নতুন নতুন অনেক সফটওয়্যার প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলো সহজ করে দেবে মানুষের অনেক কাজ।

এটি সাধারণ কোনো টেবিল নয়। রেস্টুরেন্টে এই স্মার্ট টেবিল থেকেই করা যাবে খাবারের অর্ডার, দেওয়া যাবে বিল। খেলা যাবে গেমও।

ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত এক্সপোতে এই টেবিল প্রদর্শন করছে একটি আইটি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে সিসনোভা নিয়ে এসেছে সাইবার সিকিউরিটি টুলস ও সলিউশন।

‘স্মার্ট বাংলাদেশ” এগিয়ে নিতে সবক্ষেত্রে দেশি সফটওয়্যার ব্যবহার বাড়াতে, পণ্যের প্রদর্শনী করছেন অনেকে।

ওয়েলকাম টু স্মার্টভার্স‘ স্লোগানে চলা চার দিনের এই সফট এক্সপো শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।