শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকামুখী ফিরতি যাত্রা শুরু, লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকামুখী ফিরতি যাত্রা শুরু, লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়

ঈদের ছুটি শেষে অফিস শুরু হবে আগামী রবিবার। সেই লক্ষ্যে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছেন যাত্রীরা। সবচেয়ে বেশী আসছেন মোটরসাইকেলের যাত্রী। লঞ্চঘাটও যাত্রীতে উপচে পড়ছে।

তবে সড়কে কিংবা ফেরিঘাটে কোন ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে বর্তমানে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে।

এ ছাড়া, আরিচা–কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছেন যাত্রীরা।

আল