শিরোনাম
ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ড. ইউনূসের সাজা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূসের সাজা বাতিল
সংগৃহীত ছবি

গ্রামীন টেলিকমের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় বাতিল করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ইউনূসকে খালাস ঘোষণা করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল।

মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন রায়ের বিষিয়টি নিশ্চিত করেন। এ রায়ে মোট চারজনকে খালাস ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ গ্রামীন টেলিকমের চার কর্মকর্তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার শ্রম আদালত-৩-এর বিচারক মেরিনা সুলতানা।

সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক শেষে ড. ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।