শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

ড. ইউনূসকে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূসকে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেসময় বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার করবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

বুধবার (১৪ আগস্ট) নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল আমি আমার পুরোনো বন্ধু মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলাম; বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানাতে।’

আনোয়ার ইব্রাহিম আরও লেখেন, ‘মালয়েশিয়ার সাথে ইউনূসের দীর্ঘদিনের ভাল সম্পর্ক রয়েছে। সুতরাং, আমি তাকে আশ্বাস দিয়েছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।’

সংখ্যালঘুসহ সব বাংলাদেশিদের অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ইউনূসের প্রতি আমি খুব খুশি বলেও উল্লেখ করেছেন আনোয়ার ইব্রাহিম। দুই দেশের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশে যাওয়ার জন্য ইউনূস আহ্বানও জানিয়েছেন, লেখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ