শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডেসার সাবেক চেয়ারম্যান কে কে আলতাফ হোসেন মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেসার সাবেক চেয়ারম্যান কে কে আলতাফ হোসেন মারা গেছেন

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ–ডেসার সাবেক চেয়ারম্যান কে কে আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানী বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন।

১৯৬২ সালে কে কে আলতাফ হোসেন বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে খেলাধুলায় কৃতিত্বের জন্য তিনি সম্মানসূচক ব্লু উপাধি পান।

১৯৯৮–১৯৯৯ মেয়াদে কে কে আলতাফ হোসেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ–ডেসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মার্চে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণার প্রস্তুতি নেন তখন কেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। কে কে আলতাফ হোসেন সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেন এবং জিয়াউর রহমান তার ঐতিহাসিক ঘোষণা দেন।

 

এসএ