শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩৪, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩৪, মৃত্যু ১

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৪ জন।

সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৯ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন ও সিলেট বিভাগে ২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ১১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ৬১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ ও ১০ হাজার ১৫৫ জন নারী।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ