শিরোনাম
জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: হাসপাতালে নতুন ভর্তি ১০৭, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: হাসপাতালে নতুন ভর্তি ১০৭, মৃত্যু ১

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরও ১০৭ জন।

সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০, ঢাকা উত্তর সিটিতে ২৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২১, খুলনা বিভাগে ৬ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৯৮৪ জন। যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

এসএ