শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে ইশরাকের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে ইশরাকের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণসংযোগ চালিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ডেঙ্গুর রেড জোন ঘোষিত রাজধানীর ডেমরা ও কোনাপাড়া এলাকার বাসিন্দাদের মাঝে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার প্রতিও জোর দেন বিএনপির এই নেতা।

ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা না থাকায় আজ নগরবাসী ভয়াবহ ডেঙ্গুর কবলে পড়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র এবং নগর প্রশাসনের কোনো মাথা ব্যাথা নেই। প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেও এটা নিয়ে সংশ্লিষ্ট মেয়রের টনক নড়ছে না। জনগণের ম্যান্ডেটহীন মেয়রের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।

ইশরাক তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জানান, তার পক্ষে জনসচেতনতা বাড়ানো ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই। তারপরও ব্যক্তি উদ্যোগে নিজের সর্বোচ্চ সামর্থ নিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দেন তিনি।