শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ জন

 

ডেঙ্গুতে সারাদেশে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ জন। ফলে এবছর মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৪৬।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮২৩ জন। এদিকে ডেঙ্গুতে এখন বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আর নারীদের মৃত্যুঝুঁকি বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডেঙ্গুতে নারীদের আক্রান্তের হার শতকরা ৩৫ ভাগ হলেও, মৃত্যু হার শতকরা ৬০ ভাগের বেশি। গত এক সপ্তাহে ডিএনসিসি হাসপাতালে যে কয়জন ডেঙ্গু রোগী মারা গেছেন, তারা সবাই নারী।

ডিএনসিসি হাসপাতাল ভারপ্রাপ্ত পরিচালক একেএম জহিরুল হোসেইন জানান, সোমবার এখানে ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা ৭৫।

তিনি আরও জানান, চলতি মাস থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি আশঙ্কা আছে। এ অবস্থায় সবার সচেতনতা জরুরি।

 

এসএ/দীপ্ত নিউজ