শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫২
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৬৭ জন, ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (ঢাকা সিটি করপোরেশন বাদে) ৭৬ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৫ জন এবং খুলনা বিভাগে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৯ জনে।

উল্লেখ্য, গত বছর (২০২৪) ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। সেসময় আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।