শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

যাত্রা শুরু হলো দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটালে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ (ডিআরএফ)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের ‘আড্ডা ভোজ ৩.০’ থেকে সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

পূর্ণাঙ্গ একটি কমিটি গঠনের লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আহ্বায়ক হয়েছেন যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদ এবং সদস্য সচিব হয়েছেন ডিবিসির ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ, বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন, আমাদের সময়ের যাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানভীর লিমন, দেশ রূপান্তরের অংকুর নেহার সরকার, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন, ঢাকা জার্নালের হাকিম মাহি।