শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

এডিসি হারুন কর্তৃক ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে দাঁত ফেলে দেয়ার ঘটনা নিয়ে কথা বলতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এক সহযোগীকে নিয়ে ডিএমপির সদর দপ্তরে যান তিনি।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য,শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ–কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এ ঘটনার জেরে রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ