শিরোনাম
দীপ্ত নিউজ
বাণিজ্য

ডাক বিভাগকে ৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাক বিভাগকে ৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

বাংলাদেশ ডাক বিভাগের সেবা ও দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রতি বছরের মতো এবারও রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২১-২২ অর্থ বছরের আয় থেকে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ডাক বিভাগেকে বুঝিয়ে দিয়েছে ‘নগদ’।

বুধবার আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে ‘নগদ’ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য অংশের চেক হস্তান্তর করে। এ সময় অনুষ্ঠানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমের হাত থেকে চেকটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক অধিদফতরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুকসহ ‘নগদ’-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নগদ’ লিমিটেড ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী, ‘নগদ’-এর সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ ডাক বিভাগ। আর বাকি ৪৯ শতাংশ রাজস্ব পায় ‘নগদ’ লিমিটেড।

চেক গ্রহণ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নগদ-এর অস্তিত্বই দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে। দেশে ভালো কাজ করলে পা ধরে নামানোর চেষ্টা করা হয়। নগদ কেবল দেশের কাজ করেনি, অনেকের স্বার্থেও আঘাত করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে ঘায়েল করার চেষ্টা করবে। আমরা শুরু থেকে নগদ-এর সঙ্গে ইতিবাচক ছিলাম, আছি, থাকব।’

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।