UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...

ঠোঁট ও তালু কাটা ১০০ শিশুর অস্ত্রোপচারের কার্যক্রম শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারের ঠোঁট ও তালু কাটা সমস্যায় আক্রান্ত প্রায় ১০০ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচারে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চিকিৎসা মিশন।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ।

সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে ও সরকারি কর্মচারী হাসপাতাল, স্মাইল এশিয়া এবং ঢাকা ব্যাংক পিএলসির সহযোগিতায় এই মিশনটি পরিচালিত হচ্ছে। ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান এই বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রমে আটটি দেশের ৩৮ জন চিকিৎসা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে শিশুদের প্লাস্টিক সার্জারিসহ বিভিন্ন পুনর্গঠনমূলক চিকিৎসা প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ বলেন, “এই মিশনটি শিশুদের মুখে হাসি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে। মানবিক এই কাজের কোনো সীমান্ত নেই।”

আয়োজকরা জানান, বাংলাদেশে প্রতি বছর ৫ হাজারের বেশি শিশু ঠোঁট ও তালু কাটা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। আর্থিক সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেকেই সময়মতো চিকিৎসা নিতে পারে না। তাদের সহায়তায় সাজেদা ফাউন্ডেশন এবার ২০০ জনেরও বেশি রোগীকে কার্যক্রমের আওতায় এনেছে।

এবারের মিশনে প্লাস্টিক সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, নার্স ও থেরাপিস্টদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ দল শিশুদের খাওয়াদাওয়া, কথা বলা ও শ্রবণশক্তির সমস্যা সমাধানে কাজ করবে। এছাড়া, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে আজ সরকারি কর্মচারী হাসপাতালে একটি নতুন কল সেন্টারেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. . রাজ্জাক সরকার এবং সাজেদা ফাউন্ডেশন ও ঢাকা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More