দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় কিশোর আটক
রাকিবুল ইসলাম (১৭)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) বেলা পৌনে ১২ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নং বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই কিশোর উপজেলার বড় পলাশবাড়ী জালালবস্তি গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দিন জানান, ভোটকেন্দ্রে ছেলেটি জাল ভোট দিতে গিয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার আগেই তাকে ধরে ফেলে সেখানকার কর্তব্যরত প্রিজাইডিং অফিসার। ছেলেটিকে আটক করে রাখা হয়েছে।

হিমেল/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।