শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্পকে ছাড়া সফল হবে না টুইটার?

dadmin
dadmin
প্রকাশ:
ট্রাম্পকে ছাড়া সফল হবে না টুইটার?
ছবি: এএফপি

টুইটারের মালিকানা বদল হয়েছে। এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা ট্রাম্পের একরকম পছন্দের মানুষ ইলন মাস্কের। এবার টুইটারে ফেরা না ফেরার বিষয়টি রহস্য করে রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি খুশি টুইটার এখন বিবেকবান মানুষের হাতে। এখন আর এটা বামপন্থী পাগল ও উন্মাদদের হাতে নেই। এটা এখন সত্যিকারার্থেই দেশের জন্য কাজ করবে।’

তবে ট্রাম্প নিজে আর টুইটারে ফিরছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও আগে জানিয়েছিলেন, তিনি তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নিয়েই ব্যস্ত, মাস্কের মালিকানায়ও টুইটারে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
তবে মাস্ক ইঙ্গিত দিয়েছেন ক্যাপিটল হিলে দাঙ্গার পর ২০২১ সালে ট্রাম্পের ওপর দেওয়া টুইটারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

মাস্ককে শুভকামনা জানিয়েছেন ট্রাম্প। সাথে এও জুড়ে দিয়েছেন, ‘আমি ভাবছি না যে আমি ছাড়াও টুইটার সফল হতে পারে।’

সূত্র: এএফপি