শিরোনাম
মরা গরুর পচা গন্ধে লোকালয়ে সুন্দরবনের বাঘ, রাত জেগে পাহারা দিলো এলাকাবাসী আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
সারাদেশ

ট্রলার থেকে পড়ে পদ্মায় নিখোঁজ শ্রমিক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রলার থেকে পড়ে পদ্মায় নিখোঁজ শ্রমিক

 

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করে বলেন, শরিয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০–২৫ জন শ্রমিক । আজ সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মায় পানিতে পরে নিখোঁজ হয় রবিউল। সে ট্রলারের পেছনে (প্রশ্রাব করতে) গেলে ট্রলার থেকে নদীতে পরে যায়। রবিউল মৃগী রোগী ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।

তিনি আরো বলেন, সন্ধ্যা থেকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান , হরিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছেন। এ উপজেলায় ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

 

জাহিদুল চন্দন/ আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।