শিরোনাম
৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আগুনের পাশেই মদপানে মত্ত দম্পতি বিএসটিআই-বিসিএসআইআরসহ তিন ল্যাবে পরীক্ষিত কাজী ফার্মস কিচেনের মাফিন বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় চিকিৎসা শেষে স্যাটেলাইট কলার পরিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হলো ‘মেছোবিড়াল’ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর–পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার সরকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন, জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার কাজিরহাটসহ আশপাশের এলাকার ৫ ব্যাবসায়ী ব্যবসায়িক প্রয়োজনে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তাঁরা রাজশাহীর তাহেরপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ভোরে নাটোর–পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার সরকারপাড়ায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ীসহ মোট ১৪জন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জাজিরার পাঁচ ব্যবসায়ীর মৃত্যুর খবর তাঁদের নিজ এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে এখনো নাটোরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ জাজিরায় নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।