শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্ট সিরিজ জয়ে শান্তদের অভিনন্দন জানালেন ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেস্ট সিরিজ জয়ে শান্তদের অভিনন্দন জানালেন ড. ইউনূস

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তাদেরকে টেস্টে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় তুলে নেয় নাজমুল শান্তর দল।