শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম ইনিংসে পাঁচশো‘র বেশি রান করেও ইনিংস ব্যবধানে ম্যাচ হারল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডে কাছে তাদের পরাজয় ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।


মুলতান স্টেডিয়ামে ১১৫ রানে পিছিয়ে থেকে পঞ্চম ও শেষদিন শুরু করে পাকিস্তান। গত দিন ৪১ রানে অপরাজিত ব্যাটার আগা সালমান করেন অর্ধশতক। সপ্তম উইকেটে সঙ্গী আমের জামালের সাথে গড়েন শতরানের জুটি। ব্যক্তিগত ৫৫ রান করে সালমান ফিরলে ভাঙে সেই জুটি। এরপরই ২২০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রানে করে স্বাগতিকর। জবাবে রুটের ২৬২ এবং ব্রুকের ৩১৭ রানে ভর করে রান ৭ উইকেটে ৮২৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।