শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

টেন্ডুলকার-সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টেন্ডুলকার-সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭টি চারের সাহায্যে ৮১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে শচীন টেন্ডুলকারকে টপকে যান তিনি।

ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে ৪৩০ ম্যাচে কোহলির মোট রান এখন ১৮ হাজার ৪৩৭। অন্যদিকে টেন্ডুলকার ৪৬৪ ম্যাচে করেছিলেন ১৮ হাজার ৪৩৬ রান। ফলে মাত্র ১ রানের ব্যবধানে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে ক্রিকেটে কোহলির ম্যাচ সংখ্যা ৩০৫, যেখানে তার সংগ্রহ ১৪ হাজার ২৫৫ রান। টি–টোয়েন্টিতে ১২৫ ম্যাচে করেছেন ৪ হাজার ১৮৮ রান। উল্লেখ্য, গত বছর টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।

আজকের ইনিংসের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। তিনি শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাকে (১৪,২৩৪ রান, ৪০৪ ম্যাচ) টপকে যান।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। তিনি ৪৬৩ ম্যাচে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। সেই হিসেবে কোহলি এখনও টেন্ডুলকারের চেয়ে ৪,১৭১ রান পিছিয়ে রয়েছেন।

ক্রিকেটবিশ্বে কোহলির এই অর্জনকে স্বাগত জানিয়ে প্রশংসা করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।