শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাতে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ: রাতে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারায় টাইগ্রেসরা। ১০ বছর পর মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপে এটি প্রথম জয়। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ হলেও বেশ আত্নবিশ্বাসী বাঘিনীরা।

গতকাল (শুক্রবার) দলের হয়ে সংবাদ সম্মেলনে জাহানারা আলম বলছিলেন, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যই ছিল এক থেকে দুইটা ম্যাচ জেতা এবং দুটি ম্যাচ জিতলে হয়ত আমরা সেমিফাইনালের কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে আমরা প্রথম অপশনটাই নেব।’

উল্লেখ্য, বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি–টোয়েন্টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। তবে হেরেছে সব কটিতেই।

 

এসএ