শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি–টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি–টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সম্ভাব্য স্কোয়াড
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মে এর মধ্যে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে।

অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দল প্রকাশ করতে শুরু করেছে। নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আজ আইসিসিকে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও, দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে। মূলত ২৫ মে পর্যন্ত কোন কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে। তাই জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরখ করতেই পারে বিসিবি।

জানা গেছে, টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও দীর্ঘ চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম।

আল / দীপ্ত সংবাদ