শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন। যার মধ্যে ৭জন পলাতক। আর গ্রেপ্তার আছেন ১০ সেনা সদস্য। যারা বিভিন্ন সময় র‍্যাবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, জুলাই–আগস্টে রাজধানী রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন‘কে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অভিযোগ গঠনের শুনানি হবে।

আর রবিবার (৭ ডিসেম্বর) অভিযোগ গঠনের শুনানি হবে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) আটকে রেখে নির্যাতনের মামলায় ১৩ আসামির।

 

এসএ