শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে ৩৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ৩৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। রবিবার (৭ মে) দুপুরে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: জেলার কালিহাতী উপজেলার চরহামজানি গ্রামের মৃত রহিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে খাদেমুল ইসলাম (৬০), সিরাজগঞ্জ জেলার চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে আব্দুল রশিদ পল্টু (৫০)। এসময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিরাজগঞ্জ র‍্যাব–১২, সিপিএসসি কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট বিএন আবুল হাসেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে অভিযান চালিয়ে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়–বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়–বিক্রয় করে আসছিল।

আটকদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এমি/দীপ্ত সংবাদ