শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে মামাকে হত্যা, দুই ভাগ্নে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে মামাকে হত্যা, দুই ভাগ্নে আটক

টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই ভাগ্নেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১৪)। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র‌্যাব–১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন: মধুপুর উপজেলার শোলাকুড়ি গিলাগাইছা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সিহাদ মিয়া (২৩) ও তার বড় ভাই মো. নোমান মিয়া (২৫)। বুধবার ভোররাতে কালিহাতী উপজেলা সদরের বাসস্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব–১৪ জানায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে সিহাদ মিয়ার সঙ্গে অপর দুই ব্যক্তির ঝগড়া হয়। তাদের মামা আব্দুল জলিল ওই ঝগড়ার সালিশ–মিমাংসা করে দেন। এতে ভাগ্নে সিহাদ মিয়া ক্ষুব্দ হয়। গত ১৫ এপ্রিল দুপুরে মধুপুর উপজেলার হরিণধরা বাজারে মামা আব্দুল জলিলকে একা পেয়ে সিহাদ মিয়া ও মো. নোমান মিয়া সহ কয়েক বন্ধু মিলে আব্দুল জলিলকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তারা সিলেটে আত্মগোপন করে।

এ বিষয়ে নিহত আব্দুল জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইলের র‌্যাব–১৪ সিপিসি–৩ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র‌্যাব সদস্য কালিহাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এমি/দীপ্ত