শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত মাছ ব্যবসায়ীর আলী আকবর বাপ্পী

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) দিবাগত রাত ১ টার দিকে শহরের দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করে ফে‌লে রে‌খে যায় দুর্বৃত্তরা।

নিহত মাছ ব্যবসায়ীর আলী আকবর বাপ্পী (৩৩) সদর উপ‌জেলার পাড় দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফা‌ড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘা‌তের চিহ্ন রয়েছে। রাতে টাঙ্গাইল সদর থানা পু‌লিশ বাপ্পীর মর‌দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ ক‌রে‌ছে।

সুমন খান/আফ/দীপ্ত নিউজ